শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা, হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)। এ সময় আহতরা হলেন, নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।আহত যাত্রীরা জানান, সকালে তারা একটি প্রাইভেটকার যুগে একই পরিবারের পাঁচজন সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। শাহবাজপুর অতিক্রম করার সময় ময়মনসিংহ পরিবহনের একটি বাস তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে প্রাইভেটকারেে পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com