শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট কারাদণ্ড ও অর্থদণ্ড

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি    |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট কারাদণ্ড ও অর্থদণ্ড
১৪৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ডুবাজেল এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দোষীদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হোসেন আলীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নং ধারা লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৫ নং ধারা অনুযায়ী দোষীদের সাজা প্রদান করা হয়। এর মধ্যে ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড, ১ জনকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪৫০ লিটার ডিজেল, ৬টি এলপিজি সিলিন্ডার এবং ৭টি ব্যাটারি জব্দ করা হয়। পরবর্তীতে এসব জব্দকৃত সামগ্রী প্রকাশ্য নিলামের মাধ্যমে ৮৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। নিলামে বিক্রিত ডিজেল যেন কৃষকরা কৃষিকাজে ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।এছাড়াও অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ২টি মাটি কাটার স্কেবেটর, ৫টি মাটি পরিবহনের ট্রাক্টর এবং ২টি বাল্কহেড ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।প্রশাসন মোঃ আবু সাঈদ জানায়, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com