শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের নবীনগর উপজেলা শাখার সলিমগঞ্জ ইউনিয়নের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকালে সলিমগঞ্জ বাজারে এ দ্বি -বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সলিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নবী শিকদার সুমনের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েতুল্লাহ খোকন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ রুবেল।প্রধান অতিথি কে এম মামুনুর রশিদ তার বক্তব্য বলেন নবীনগরের নবীনগরের মানচিত্র দিন দিন ছোট হয়ে যাচ্ছে,নবীনগর আনাচে-কানাচে প্রত্যেকটি ইউনিয়নে ও ওয়ার্ডে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
আমি নবীনগর উপজেলা কৃষকদের সাথে থেকে কৃষকদের ভাগ্য উন্নয়নে সব সময় কাজ করে যেতে চাই।তিনি আরো বলেন দল আমাকে মনোনয়ন না দিলেও যে কেউ দল থেকে মনোনয়ন নিয়ে আসবে আমরা তার পক্ষেই কাজ করে যাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌরত কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হোসেন শেকিল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী নয়ন, উপজেলা বিএনপির সদস্য মোঃ নাসির মিয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন সলিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন শিপন মেম্বার। এর পূর্বে সলিমগঞ্জ- বড়িকান্দি বাজারে আগামীদিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com