শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাঁওতালদের ভূমি অধিকার ‎আদায়ের অঙ্গীকার : নতুন কমিটি গঠন

আনেয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাঁওতালদের ভূমি অধিকার ‎আদায়ের অঙ্গীকার : নতুন কমিটি গঠন
১৪৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ভূমি অধিকার আন্দোলন আরও জোরদার করতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে ডা. ফিলিমন বাসকে সভাপতি ও ব্রিটিশ সরেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান মইনুল। ‎

এ উপলক্ষে উপজেলার শালমারা ইউনিয়নের জয়পুরপাড়ায় শ্যামল-মঙ্গল-রমেশ বিদ্যানিকেতন স্কুল মাঠে বুধবার বিকেলে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভবেন মার্ডি।

‎সভায় বক্তারা দীর্ঘদিন ধরে চলমান ভূমি উদ্ধার আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন। ‎ তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ভূমি অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে এবং স্থানীয় জনগণের ন্যায্য দাবিগুলো যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবে। ‎সভায় সর্বসম্মতিক্রমে ডা. ফিলিমন বাসকে ও ব্রিটিশ সরেনের নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com