শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিকের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা থানা অবরোধ করার ঘটনায় গ্রেফতার – ১ 

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:   |   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা থানা অবরোধ করার ঘটনায় গ্রেফতার – ১ 
২০

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলা ও থানা অবরুধ্য করে সরকারি কাজে বাঁধা দানে মাহফুজার রহমান বিপ্লব নামে একজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

গত ৬ মার্চ ২৫ তারিখে হাতীবান্ধা থানায় সাংবাদিক আব্দুর রহিম একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত সিন্দুর্না ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোশারফ খানের ছেলে  জাতীয়পার্টির ছাত্রসমাজের নেতা মাহফুজুর রহমান বিপ্লবকে শুক্রবার বিকেলে হাতীবান্ধা পারুলীয়া রোডের হলদীবাড়ি ডিএস তেল পাম্প এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে গত ১৮ জুলাই ২৪ তারিখে বৈশম্য বিরোধী আন্দোলনের সময় আওয়ামিলীগের মিছিলের সংবাদ সংগ্রহ করার সময় আনন্দ টেলিভিশন এর  লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা করে আওয়ামীলীগ। সেই হামলার ঘটনায় গত ৩ মার্চ ২৫ ইং তারিখে হাতীবান্ধা থানায় আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামিলীগ নেতা মোশারফ খানের নাম থাকায় ৬ মার্চ সন্ধার পর হাতীবান্ধা ফিলিং স্টেশন এর সামনে সাংবাদিক আব্দুর রহিমকে ডেকে নিয়ে গিয়ে ১০/ ১২ জন ব্যাক্তি হামলা করেন। পরে আব্দুর রহিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই মামলার প্রধান আসামী মাহফুজার রহমান বিপ্লবকে শুক্রবার বিকেল আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ।

এবিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন সাংবাদিকের উপর হামলাকারী গত ২ জুলাই হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারী কাজে বাঁধাদানের মামলায় বিপ্লবকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com