শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে অপূরনীয় ক্ষতি

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে অপূরনীয় ক্ষতি
৩২

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রায় ২২ ঘণ্টা পর রবিবার বিকেল ৩টায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে ফোন হস্তান্তর করতে গেলে দেখা যায় ফোন রিসেট দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী সাংবাদিক ফোন ফেরত না নিয়ে ফের অভিযোগ দেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, ‘আজ রবিবার (১৩ জুলাই) বিকেল ৩ টার দিকে প্রক্টর স্যার আমার ফোন ফিরিয়ে দেয়। প্রক্টর অফিসে আমি ফোন চালু করলে দেখতে পাই- ফোনটি রিসিট/ ফ্লাশ করা হয়েছে। ফোনে কোনো ডকুমেন্টস নাই। সেখানে আমার ও আমার বাবার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিলো। গত ৫ বছরের আমার পারিবারিক ও ক্যাম্পাসে আসার পর সাংবাদিকতা সমস্ত তথ্য সংরক্ষিত ছিলো। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। মোবাইলটি ফেরত না নিয়ে প্রক্টর অফিসে রেখে গিয়েছি।’

এসময় উপস্থিত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আজ (রবিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে অর্থনীতি বিভাগের সভাপতি সহ আরও কয়েকজন শিক্ষক এসে মোবাইলটা দিয়ে যায়। আমি গতকাল থেকে মোবাইলটা উদ্ধারের চেষ্টা করেও রেসপন্স পাইনি। ফোন রিসেটের বিষয়ে বিভাগের সভাপতিকে জানানো হয়েছে। সার্বিক বিষয়ে খতিয়ে দেখা হবে।’

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com