শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক- ইউএনও মিসকাতুল তামান্না

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক- ইউএনও মিসকাতুল তামান্না
১৯

খাগড়াছড়ির গুইমারায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না’র সঙ্গে গুইমারা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও সকলকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন—গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফুরকানুল হক সাকিব, সদস্য আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, আবুল বাশার, রুবেল হোসেন প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক যেমন তুলে ধরেন, তেমনি অসঙ্গতিগুলোও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক—সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। আমি আশাবাদী, সাংবাদিকরা অতীতের মতোই গঠনমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে গুইমারার উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ এসময় সাংবাদিকরাও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com