শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবের মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবের মানববন্ধন
১৩

গাইবান্ধার সাংবাদিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর কোনো সাংবাদিক নিহত হবার আগেই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেয়া হবে। এ কারণে শুধু কলম বা ক্যামেরায় নয়, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। গাইবান্ধার আইন-শৃঙ্খলার অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহেরর ডিবি রোডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা, প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করেন।

এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, ঢাকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com