রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি: | শনিবার, ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শনিবার ( ৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জলঢাকা থানার মোড়ে সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দৃষ্টান্ত স্থাপন করেছে দুর্বৃত্তরা। আমরা তার দ্রুত গ্রেপ্তার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি আব্দুল মালেক, একুশে টিভির প্রতিনিধি নুর আলম বাবু প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com