শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইলে মানববন্ধন

মুকুট রঞ্জন দাস , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইলে মানববন্ধন
১৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাব। শনিবার(০৯আগস্ট) দুপুর ৩ টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি করেন মুকুট রঞ্জন দাস। বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি ওয়াসিম সোহাগ, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল।

এছাড়া দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাকদুম সাত্তার রুবেল, দৈনিক দেশের খবরের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ, দৈনিক জনতার খবরের উপজেলা প্রতিনিধি ওমর খান সানী, আলী হোসেন গেনু, কাজল বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেন। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে। সাংবাদিক হত্যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন,অতীতেও আমরা সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের বিচারের নামে প্রহসন হতে দেখেছি। গাজীপুরের আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের বিচার যেন সাগর-রুনী’র মতো কালক্ষেপণ না হয় তার জন্য সরকারের কাছে জোর দাবী জানান স্থানীয় সাংবাদিকবৃন্দ |

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com