শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক বাহার উদ্দিন সরকারের ৮ ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক বাহার উদ্দিন সরকারের ৮ ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত

হোসেনপুরের প্রয়াত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, উপজেলার প্রথম সাংবাদিক ও হোসেনপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বাহাউদ্দিন সরকারে ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রয়াত সাংবাদিক বীরমুক্তিযোদ্বা বাহার উদ্দিন সরকারের পুত্র হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক একে এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন , সহ সভাপতি মোহাম্মদ আশরাফ আহমেদ, ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ,দপ্তর সম্পাদক মোঃ মাহফুজ রাজা, সদস্য আফজালুর রহমান উজ্জ্বল, আব্দুর রহমান, তৌহিদুল সরকার,মোহাম্মদ শামীম সরকার, খায়রুল ইসলাম ফকির প্রমুখ।

দোয়া পরিচালনা করেন, ধনকুড়া ফকির বাড়ি জামে মসজিদের হাফেজ মাওলানা আবু মুসা। এসময় আলোচনায় আলোচকরা প্রতিষ্ঠাতা বাহার উদ্দিন সাহেবের কর্মজীবন স্মৃতি চারণ করেন। এর আগে মরহুমের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com