মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মৃত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন শিফ চর নদীতে মাছ শিকারি জেলেরা লাশটি ভাসমান দেখে জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল করে জানালে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি একটি দল গিয়ে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া লাশটি বৈরী আবহাওয়া ট্রলার ডুবির কোন জেলে। এ ব্যাপারে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ( ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন ““স্থানীয় জেলেরা প্রথমে লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা-৯৯৯ এ কল দেয়। এরপরই নির্দেশনা মোতাবেক আমরা সোনার চর সংলগ্ন সাগর মোহনায় লাশটি দুপুর ১টার দিকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী একজন পুরুষের বলে ধারনা করছি। লাশের হাত-পা পচে নষ্ট হয়ে গেছে। এখনও মরাদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com