আনোয়ার হোসেন | বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট | ১৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় চলতি ইরি/বোরো মৌসুমে অভ্যন্তরীন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৭মে বুধবার উপজেলার বোনারপাড়া খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মতিয়ার রহমান, চাল কল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, বিএনপি নেতা আলাউদ্দিন মন্ডল ও চাল কল মিল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। চলতি মৌসুমে বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে কৃষকের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৯ মেট্রিক টন ধান ও মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৫০ মে:টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com