শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় কানের দুল ও টাকা সহ দুই ছিনতাই কারী আটক

নুরুল কবির   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় কানের দুল ও টাকা সহ দুই ছিনতাই কারী আটক
১২

সাতকানিয়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, নকল স্বর্ণের বার, মোাবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম। আজ সোমবার ২৬ মে সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান থেকে তাদের আটক করা হয়। বিকালে সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবগত করেন। আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন ৩৫ ও একই উপজেলার হাইদগাঁও এলাকার মো.মনির আহমদের ছেলে মাহাবুব আলম ৪০ সাতকানিয়ায় স্থাপিত সেনা ক্যাম্প থেকে জানা যায়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে আয়েশা বেগম নামের এক মহিলা সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় একটি কাজে যাচ্ছিলেন।

অটোরিকশাটি কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছলে ছিনতাইকারীর কয়েকজন সদস্য যাত্রীবেশে আয়েশা বেগমের পাশে ওই অটোরিকশায় উঠে। পরে নেশাজাতীয় দ্রব্য দিযে অজ্ঞান করে আয়েশার সাথে থাকা কানের দুল এবং নগদ টাকা নিয়ে অটোরিকশা যোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা দেখে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। এ সময় সাতকানিয়ায় কর্মরত সেনা টহল টিমের সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছিল।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় টহল টিম রিপন ও মাহাবুবকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের বার, কানের দুল, দুটি বাটম মোবাইল ফোন, নগদ ৫ সহস্রাধিক টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুদীপ্ত রেজা জয়ন্ত ছিনতাইকারীদের সেনাবাহিনী থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com