শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান

নুরুল কবির   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান
১৭

সাতকানিয়া উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং এর লক্ষে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। ২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় মরফলা বাজার ও কেরানিহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়।

এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৭১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, জনাব ফারিস্তা করিম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com