শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়া রাস্তার মাথায় মুখোশধারীদের হামলায় শাহাদত নিহত

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি    |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়া রাস্তার মাথায় মুখোশধারীদের হামলায় শাহাদত নিহত
৬৫

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আজ সোমবার (২৭ এপ্রিল) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহাদাত। এসময় হঠাৎ দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাযোগে ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাদাতের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পর আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, আমার ছোট ভাই চায়ের দোকানে বসে ছিল। একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে এসে তাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, রাস্তার মাথায় এক যুবককে মুখোশধারীরা পিটিয়ে গুরুতর আহত করার খবর আমরা পেয়েছি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে পুলিশ মাঠে কাজ করছে। দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com