শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় তিন ভাইয়ের হামলায় আলমগীর গুরুতর আহত

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় তিন ভাইয়ের হামলায় আলমগীর গুরুতর আহত
২০

চট্টগ্রামের সাতকানিয়ায় কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ নিয়ে বিরোধের জেরে তিন ভাই মিলে তাদের আপন ভাই মো. আলমগীর (৩৫)-কে রড, হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের সময় উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকার হাসমত দোকানের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কেরানিহাট আশশেফা হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
আহত আলমগীর সাতকানিয়া ছদাহা আফজাল নগর মৃত কাসেম সওদাগরের ছেলে। অভিযুক্ত তিন ভাই হলেন—মনজুর আলম (২৯), মোহাম্মদ জহির (৩২) ও ফরিদুল আলম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীরের কমিউনিটি সেন্টার নির্মাণ কাজকে কেন্দ্র করে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন জুমার নামাজের সময় এলাকায় লোকজন কম থাকার সুযোগে তিন ভাই আলমগীরকে নিজ বাড়ি থেকে জোর করে বের করে এনে রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এতে তার দুই হাঁটু থেঁতলে যায়, শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় এবং রক্তাক্ত হন।
আলমগীরের স্ত্রী অভিযোগ করেন, হামলার সময় তিন ভাই তার স্বামীর পরনের লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে এবং তাকে (স্ত্রীকে) রান্নাঘরে আটকে রাখে।
মারধরের সময় আলমগীরের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে কেরানিহাট আশশেফা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আলমগীরের স্ত্রীর বলেন, হামলার সময় তিন ভাই তাদের বাড়ি থেকে নিম্নলিখিত জিনিসপত্র লুট করে নিয়ে যায়—
একটি আইফোন, একটি মোবাইল ফোন, কেশ ৩ লাখ টাকা, ৭–৮ ভরি স্বর্ণ, ও বিদেশি মুদ্রা ৫,০০০ রিয়াল

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “সরেজমিনে এসে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে।”
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com