আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
২০২৫-২৬ অর্থবছরে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস মিলনায়তন থেকে এ প্রণোদনার আওতায় উপজেলার ২ হাজার ৬শ’ ৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, শাহ আলম মিয়া প্রমুখ। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ কৃষক/কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের রবি ফসল চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com