শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাদুল্লাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাদুল্লাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১৩

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে সাদুল্লাপুর শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গত বছরের ৫ আগস্টের পর থেকে ঘাপটি মেরে অনেকে ষড়যন্ত্র করছে। এই সাদুল্লাপুরে আমাদের নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com