প্রেস বিজ্ঞপ্তি: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে পত্রিকার পক্ষ থেকে এই শোক জানানো হয়।
শোকবার্তায় বরেন্দ্র সংবাদ পত্রিকার সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবে যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন ও বার্তা সম্পাদক মেহেদী হাসান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।বাংলাদেশ আপসহীন নেত্রী হারালো।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com