শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেকআওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫০০জনের অধিক ফরিদপুরে মামলা

আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেকআওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫০০জনের অধিক ফরিদপুরে মামলা

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দল ও অঙ্গসংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমের কাছে, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলাটি করেন ফরিদপুরের মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম।

পুলিশ সুপার (এসপি) বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় তার স্কুলপড়ুয়া মেয়ে একটি মিছিলে অংশ নেয়। মিছিল চলাকালীন ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্য আরও শিক্ষার্থীর মতো তার মেয়েও আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই হামলার পেছনে মূল উসকানিদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ সহযোগীরা ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com