শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আর নেই

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আর নেই
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামের কৃতী সন্তান, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (৭৮) আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শ্যামগ্রাম উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউসার-উল-আলমের পিতা।
মো. শহীদুল ইসলাম দীর্ঘ সময় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুনাম অর্জন করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত হন।
বুধবার সকালে শ্যামগ্রাম হাইস্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ পিতৃভূমি উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, মুক্তিযোদ্ধা মহল ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com