শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সার্বজনীন গ্রুপের ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সার্বজনীন গ্রুপের ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের উদ্বোধন
১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সার্বজনীন গ্রুপের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সার্বজনীন গ্রুপের প্রধান কার্যালয়ে এক মনোরম পরিবেশে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

সার্বজনীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানজিনা আক্তার শিলা এবং সর্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন ও শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম এবং সাংবাদিক জামাল হোসেন পান্না। এছাড়াও বক্তব্য রাখেন

প্রশিক্ষক ও ‘ধ্যান ঘর’-এর প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসাইন, প্রশিক্ষণ আহ্বায়ক জেমি আক্তার, মাঠকর্মী নাছরিন বেগম। উপস্থিত ছিলেন সাংবাদিক এস ও রুবেল, দেলোয়ার হোসেন, খান জাহান আলী, মোঃ ইকরামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে ব্যবসা পরিকল্পনা ও উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক দক্ষতা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বাজেটিং, এবং পেশাগত দক্ষতা ও নেটওয়ার্কিং কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোঃ হোসেন শান্তি বলেন, “তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই প্রশিক্ষণ শুরু করেছি। নিজের পায়ে দাঁড়িয়ে তারা যেন দেশ ও সমাজে অবদান রাখতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com