শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালথায় গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ গেল কিশোরের

মুকুল বসু   |   শনিবার, ১৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালথায় গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ গেল কিশোরের

ফরিদপুরের সালথায় অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নাফিস মাতুব্বর (১১) নামের এক কিশোর নিহত হয়েছেন।  শনিবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাফিস ওই গ্রামের তারা মাতুব্বরের ছেলে বলে জানা যায়।  স্থানীয়রা জানান, নাফিস তার বাবার অটোভ্যান চালিয়ে পাশ্ববর্তী বিনোকদিয়া বাজার থেকে বড় লক্ষণদিয়া মাদ্রাসার দিকে যাচ্ছিলেন।

এসময় মঙ্গল শেখ নামের এক ব্যাক্তির বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মান্দার গাছের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে নাফিস।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। লাশ ও ভ্যান তার পিতার নিকট বুঝে দেয়া হয়। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com