শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালথায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকুল বসু   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালথায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১০

ফরিদপুরের সালথায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজনে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল আলম আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, স্থানীয় শুকুর শরীফ, আবুল বাসার, হাবিব মাতুব্বর, আব্বাছ মাতুব্বর, মো, তুহিন, ইয়াছিন শেখ, জামাত নেতা দবির মোল্যা প্রমূখ।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল আলম আজাদ বলেন, আগামী শনিবার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি সিহেবে উপস্থিত থাকবেন। ওই সমাবেশ সফল করার জন্য প্রত্যেক ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com