শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি’র উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি’র উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ
৪৪

০৩ মার্চ মঙ্গলবার, নগরীর দামপাড়া পুলিশ লাইনস্ সম্মেলন কক্ষে সিএমপি’র উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সরকারি দায়িত্ব পালনকালে সংগঠিত (৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:) সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। এসময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ০১জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্যসহ মোট ১৮ জনের মাঝে মোট ২৪ (চব্বিশ) লক্ষ টাকার চেক বিতরণ করেন।

কমিশন বলেন, দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে। এসময় তিনি বিআরটিএ সংশ্লিষ্টদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিভাগীয় পরিচালক মাসুদ আলম সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com