শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
৩৪

১৩ নভেম্বর বৃহস্পতিবার, সিএমপি’র কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোষ্ট ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে ০১টি প্রাইভেটকার যোগে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

উক্ত সংবাদ ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হয়ে উক্ত এলাকায় চেকপোষ্ট আরম্ভ করেন। অদ্য ১৩ নভেম্বর সন্ধ্যা ০৬ টার সময় উক্ত স্থানে চেকপোষ্ট পরিচালনাকালে বিভিন্ন যানবাহন/ গাড়ী তল্লাশীকালে কক্সবাজার দিক হতে আগত ০১ টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্টো গ-৩৭-১৮৪৯ গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দিলে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা চালক চেকপোষ্ট হতে একটু দুরে গাড়ীটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় রাস্তায় প্রচুর গাড়ী যানজট থাকায় প্রাইভেটকার এর চালককে আটক করা সম্ভব হয় নাই।

পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি চলন্ত অবস্থায় রাস্তায় পেয়ে চেকপোষ্টে নিয়োজিত অফিসার ফোর্সসহ গাড়ীটি হেফাজতে নেয়। তখন ঘটনাস্থলের আশপাশ হতে উপস্থিত লোকজন সহ মিডিয়ার লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত প্রাইভেটকার গাড়ীটি তল্লাশী করলে প্রাইভেটকার এর পিছনের ব্রেক ঢালার ভিতরে ০১(এক) টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর হইতে ১০(দশ) টি বড় প্যাকেটে প্রতিটি বড় প্যাকেটের ভিতরে থাকা ছোট ছোট প্যাকেটের ভিতর রক্ষিত ১০,০০০ পিস করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ঘটনাস্থল হতে উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বহনকারী মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক কর্তৃক ফেলে যাওয়া ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় জড়িত প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক ও গাড়ীর মালিকদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com