শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি’র ডিবি’র বিশেষ অভিযানে অস্ত্রের সরঞ্জাম সহ ০২ আসামি গ্রেফতার

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি’র ডিবি’র বিশেষ অভিযানে অস্ত্রের সরঞ্জাম সহ ০২ আসামি গ্রেফতার
১০

সিএমপি’র ডিবি’র বিশেষ অভিযানে ৮০ রাউন্ড তাজা বুলেট, ০১ টি পিস্তলের কভার, ০১টি ইলেকট্রিক স্টান গান, ০১ টি প্রাইভেট কার, ০১টি মোটর সাইকেল, ০৫ টি মিনি মোবাইল ফোনসহ ০২ সন্ত্রাসী কে গ্রেফতার করেছে ডিবি (উত্তর – দক্ষিণ) বিভাগ।

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর-দক্ষিণ), চট্টগ্রাম, নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর-দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম তত্ত্বাবধানে ডিবি(উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর এস.আই.(নি:) মো: ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ০৯ নং রোডস্থ ২০৯ নং বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ শাহজাহান(৪৫), পিতা-মৃত আবুল হাসেম, মাতা-মৃত লায়লা বেগম, সাং-জাহানপুর, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-অক্সিজেন কাঁচা বাজার, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ লোকমান(৪৫), পিতা- মৃত মোঃ মুছা, মাতা- মৃত হালিমা বেগম, সাং- উত্তর মাদার্শা, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- চান্দগাঁও আ/এ, বাড়ি নং-২১৫, বি-ব্লক, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করে। তাদের হেফাজত হইতে ক) ৮০(আশি) রাউন্ড তাজা কার্তুজ, যাহার ৪৫(পঁয়তাল্লিশ)টি কার্তুজের পারকিউশান ক্যাপ ও বুলেট স্বর্ণালী রংয়ের, প্রতিটি কার্তুজের পারকিউশান ক্যাপের নিচে ইংরেজীতে T লেখা আছে, ৩১(একত্রিশ)টি কার্তুজের পারকিউশান ক্যাপ স্বর্ণালী রংয়ের ও বুলেট কালচে ধূসর রংয়ের, প্রতিটি কার্তুজের পারকিউশান ক্যাপের নিচে ইংরেজীতে E লেখা আছে এবং ০৪(চার)টি কার্তুজের পারকিউশান ক্যাপ সিলভার রংয়ের ও বুলেট তামাটে রংয়ের, প্রতিটি কার্তুজের পারকিউশান ক্যাপের নিচে ইংরেজীতে R লেখা আছে, খ) ০১(এক) স্বচ্ছ পলিজিপ্যার প্যাকেটের ভিতর ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন=০২(দুই) গ্রাম, খ) ০১(এক)টি খালি কার্তুজের কাগজের প্যাকেট, যাহার গায়ে ইংরেজীতে ARMSCOR, 50 RIMFIRE CARTRIDGES, 22 LONG RIFLE সহ অন্যান্য লেখা আছে, গ) ০১(এক)টি ইলেকট্রিক শক স্টান গান, যাহার গায়ে ইংরেজিতে 5000K VOLT 801 TYPE লেখাসহ অন্যান্য লেখা আছে, ঘ) ০৫(পাঁচ)টি মিনি বাটন মোবাইল, ঙ) আসামীদের ব্যবহৃত ০১(এক) টি স্বর্ণালী রংয়ের ‍SAMSUNG DUOS এন্ড্রয়েড মোবাইল, চ) ০১(এক)টি কালো রংয়ের ‍SAMSUNG এন্ড্রয়েড মোবাইল, ছ) ০১(এক) টি আকাশি রংয়ের VIVO এন্ড্রয়েড মোবাইল এবং মাদক ও কার্তুজসহ অন্যান্য জব্দকৃত আলামত পরিবহণে ব্যবহৃত জ) ০১(এক)টি হিরো গ্ল্যামার মোটর সাইকেল, যাহার রেজি: নং-চট্টমেট্রো-হ-১৯-৯৪৯৮ ঝ) ০১(এক)টি সিলভার রংয়ের TOYOTA প্রাইভেট কার, যাহার রেজি: নং-চট্টমেট্রো-গ-১২-৪৪৮৬ উদ্ধার করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com