চট্টগ্রাম প্রতিনিধি | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে অস্ত্র, ডাকাতি, দস্যূতা, চুরি ও মাদকসহ ১৮টি মামলার আসামি, কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম গ্রেফতার।
কুখ্যাত সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম (২৭) দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শন করে ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘঠিত করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যূতা, চুরি ও মাদকসহ ১৮টি মামলা এবং কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকলেও সে বেপরোয়াভাবে একের পর এক অপরাধ সংঘটিত করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল।
এপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় ডিবি (উত্তর) বিভাগের টিম নং-০৩ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯/০১/২০২৬ ইং তারিখ রাত ১১:৩০ মিনিটের সময় সিএমপি চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া মাহবুব কমিশনারের বাড়ি সংলগ্ন রাস্তার উপর হতে কুখ্যাত সন্ত্রাসী ০১। ইদ্রিস প্রকাশ ইব্রাহীম(২৭), পিতা- মৃত ইউসুফ, মাতা- কহিনুর বেগম স্থায়ী : নোয়াপাড়া পথেরহাট, পলোয়ানপাড়া, ৮নং রোড, ইদ্রিস মিয়ার বাড়ী, থানা- রাউজান, জেলা -চট্টগ্রাম, বর্তমানে: পূর্ব ফরিদার পাড়া, মাহবুব কমিশনারের বাড়ি সংলগ্ন পশ্চিম পাশে হাসনাতের ভাড়াঘর, ৩নং রুম, থানা- চাঁদগাঁও, জেলা -চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com