শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি’র পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ০২ জন গ্রেফতার

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি’র পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ০২ জন গ্রেফতার
২০

নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট সোমবার রাত ১১:৪০ মিনিটের সময় ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল হতে ০১। ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (Saffron Love Forever, Manufactured by Elite Corporation) – মূল্য ৮,৯৫,৫০০ টাকা, ০২। ১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) – মূল্য ২৭,৪৮,০০০ টাকা, ০৩। ৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation) মূল্য ১৩,৭৪,০০০ টাকা, সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com