শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি’র হালিশহর থানার অভিযানে সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ ০৫ জন গ্রেফতার ও চোরাইকৃত ৭.৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি’র হালিশহর থানার অভিযানে সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ ০৫ জন গ্রেফতার ও চোরাইকৃত ৭.৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার
১৩

গত ইং ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় হালিশহর থানাধীন গোল্ডেন আবাসিক এলাকা কে-ব্লক শেষ মাথা বাসা নং ০৫ , রোড নং ০১ ৪র্থ তলা বাদীর বর্তমান বাসায় সেলাই রেঞ্জ দিয়ে জানালা গ্রীল কেটে বাসার ভিতরে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে আলমারীতে রক্ষিত আনুমানিক ১১ ভরি স্বর্ণালংকার নগদ ২ লক্ষ ১১ হাজার টাকা এবং একটি রিয়েলমি সি-১১ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। বাদী ফয়সল আবদুল্লাহ আদনান (৪২) বাদী হয়ে উক্তরূপ এজাহারের প্রেক্ষিতে হালিশহর থানার এফআইআর নং-৬, তারিখ- ১১ নভেম্বর, ২০২৫; জি আর নং-১৪৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

হালিশহর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ নুরুল আবছার ও পুলিশ পরিদর্শক তদন্ত আবু হানিফ এর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের এসআই/মোঃ সামসুজ্জামান, এসআই/মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই/মোঃ ইমরান হোসেন, এসআই/মোঃ এহেছান মাহবুব ও সঙ্গীয় ফোর্স সমন্বয়ে গঠিত একটি চৌকশ অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরী এবং নোয়াখালী জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম প্র: শাকিল(২৯) এবং ইয়াসিন আরাফাত শাকিল(২৫)দ্বয়সহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করে এবং আসামীদের স্বীকারোক্তি মতে বাদীর চোরাই যাওয়া স্বর্ণালংকারের মধ্যে মোট ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com