শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিক্সসাইড ক্রিকেট টুৃর্নামেন্ট: ঝিকরগাছার কুলবাড়ীয়া চাম্পিয়ন

জয়নাল আবেদীন   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিক্সসাইড ক্রিকেট টুৃর্নামেন্ট: ঝিকরগাছার কুলবাড়ীয়া চাম্পিয়ন

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের আয়োজনে সিক্স-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০ টার সময় স্থানীয় কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাব। ৮ দলের অংশগ্রহনে দিনভর এ ক্রিকেট খেলায় ফাইনালে কুলবাড়ীয়া ইউনাইটেড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।প্রতিপক্ষ বেনাপোল আধিয়া স্পোটিং ক্রিকেট একাদশকে ফিল্ডিং এ আমন্ত্রন জানায়।

কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাব ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে। জবাবে আধিয়া ক্রিকেট একাদশ ৩.৩ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে।ফলে কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাব ৩ রানে জয় পায়। খেল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ তুলে দেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডিন্ট আমিনুর রহমান। কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান, ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান, সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান,সাধারন সম্পাদক এনামুল হক বাবলু, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. আবুল বাসার,সহসভাপতি জামিরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন, বিএনপি নেতা লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য আহসান হাবীব,জামায়াত নেতা আনোয়ার হুসাইন, কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের সভাপতি আসাদুল আলম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক এনামুল হক লাল্টু, হুমায়ন কবির বিল্লাহ, সাংবাদিক মতিয়ার রহমান মতিন,আব্দুল জলিল,সেলিম আহম্মেদ, জয়নাল আবেদীন প্রমুখ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের ক্রিকেট একাদশের আলিফ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট ফাহিম  নির্বাচিত হয়েছেন। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার সাজেদুল করিম তপু ও জাহাঙ্গীর কবির। ধারা ভাষ্যকর ছিলেন ডাঃ আবু রায়হান রাজ ও মহাশিন আলী গাজী ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com