শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিনেমাটিক স্টাইলে ছেলের হাতেই খুন ভোলার মসজিদের খতিব আমিনুল হক নোমানী

বিশেষ প্রতিনিধি।।   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমাটিক স্টাইলে ছেলের হাতেই খুন ভোলার মসজিদের খতিব আমিনুল হক নোমানী
১৮

ভোলার দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার অভিযোগ তার একমাত্র ছেলে রেদোয়ানকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত শাসনে বাবার উপর ক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিনেমাটিকভাবে বাবা আমিনুল হককে হত্যা করে রেদোয়ান। হত্যার জন্য দারাজ থেকে অনলাইনে আনা হয় ধারালো ছুরি। আজ শনিবার বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, নিহত আমিনুল নোমানীর কড়া শাসনে ছেলে রেদোয়ানের ক্ষুদ্ধ মনোভাব সৃষ্টি হয়। কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় রেদোয়ান। এজন্য বিভিন্ন মুভি (সিনেমা) দেখে বাবাকে হত্যার পরিকল্পনা করে। গত ২ সেপ্টেম্বর দারাজে একটি ধারালো ছুরির অর্ডার করে।

ওই ছুরিটি হাতে এসে পৌঁছায় ৫ সেপ্টেম্বর। এর পর সিনেমাটিক স্টাইলে কালো শার্ট, ক্যাপ ও ঘড়ি সংগ্রহ করে মামার বাড়ি থেকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রাত ৯টায় বাবার পেটে ছুরি চালায় রেদোয়ান। ওই ছুরি তার বাবা ধরে ফেলে, মাফ চেয়ে ছেলের কাছে জীবন ভিক্ষা চান আমিনুল হক। এতে মন গলেনি রেদোয়ানের। সিনেমা দেখে শেখা পদ্ধতিতে বাবার বুকে, পেটে ও ঘাড়ের পিছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এসময় ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ঘরের পিছন দিয়ে বের হয়ে নিরাপদে চলে যায় রেদোয়ান। হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ির পেছনের খালে ফেলে দেয় সে। সন্দেহভাজন হিসাবে ১২ সেপ্টেম্বর ভিক্টিমের বড় ছেলে রেদোয়ানুল হককে নিজ বাসা থেকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যায় ব্যবহৃত ছুরি পুলিশ উদ্ধার করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com