শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত

দিদারুল হৃদয়, গুইমারাঃ   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত
১১

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি।

এমত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি, মোঃ এনামুল হক এনাম, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন, সাংবাদিক আবুল বাশার, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ আরমানসহ আরো অনেক হেডম্যান, কারবারি, মেম্বার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি’কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, অবৈধ টাকা উত্তোলন, বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com