শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
১১৬

সিরাজগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এনডিএম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দিয়ে বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি নেতাকর্মীদের আদর্শিক লড়াইয়ে রাজপথে সক্রিয় থাকার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা জুয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যকার অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. হাসান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব বনি ইয়ামিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।
তৃণমূলের নেতাকর্মীরা জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের ভেতরে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং তারা নতুন উদ্যমে দলীয় কাজ করার অনুপ্রেরণা পাবেন।
ইএইচপি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com