শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটে খুতবা পড়ার সময় ইমামের মৃত্যু

মাহদী হাসান ইমন :   |   শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে খুতবা পড়ার সময় ইমামের মৃত্যু
১২

সিলেটে জুম্মার নামাজের খুতবা পড়ার সময় অসুস্থ হয়ে মারা গেলেন এক মসজিদের ইমাম ও খতিব। মারা যাওয়া ইমাম ও খতিব হলেন মাওলানা মুহিবুল হক।। তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে আজ শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন মুহিবুল হক। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয় ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ মজনু বলেন, আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ আমাদের গ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করা হয়েছিল। বিদায় অনুষ্ঠান হওয়াতে তাঁর পরিবারের লোকজন এসেছিলেন। কিন্তু দ্বিতীয় খুতবা পড়ার সময় হঠাৎ করে মিম্বর থেকে পড়ে যান। তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com