ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৩২১ বার পঠিত | পড়ুন মিনিটে
সীতাকুণ্ডের সনামধন্য স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ২০১৩ সাল থেকে ৪জন সংগঠক নিয়ে কাজ শুরু করে যা বর্তমানে অনলাইন ও অফলাইনে কাজ করছে ৩হাজার স্বেচ্ছাসেবী তরুণ তরুণিরা। সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি একটি সাড়া জাগানো সংগঠন, সংগঠনটির উদ্যেগে ও সীতাকুণ্ড মা ও শিশু জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক এর সার্বিক সহযোগিতা য় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয় বাড়বকুণ্ডস্ত সিসিসি উচ্চবিদ্যালয়ে। ১৮ আগষ্ট সোমবার, সকাল ১০-দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পিং চলে।উৎসাহ উদ্ধিপনার মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ২মিনিটের বিনিময়ে নিজের রক্তের গ্রুপ জেনে খুশি হয়েছে বলে জানান। ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন এস কে টিপু,নয়ন রাজ,এলিট,আকবর,আকরাম,আসিফ ইমন,বেলাল নাজিম উদ্দীন,জুয়েল রবিন সহ প্রমুখ।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আজ বাড়বকুন্ডস্ত সিসিসি উচ্চ বিদ্যালয়ে আজ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতন মূলক কর্মসূচির আয়োজন করেছে। সকাল দশটা থেকে শুরু হয়ে রক্তের গ্রুপ নির্ণয় ৮ম শ্রেণী থেকে দশম শ্রেণির মোট ৩৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আওতায় আনা হয়। এই রক্তের গ্রুপটি পরীক্ষা করা সকলেরই প্রয়োজন বলে মনে করেন ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা ও সচেতন নাগরিকরা বিদ্যালয়ের শিক্ষিকা জানান এ রক্তের গ্রুপটি বিদ্যালয়ের ইউনিক আইডির জন্য একটি জরুরী জিনিস বলে জানান। আরো জানান এ রক্তের গ্রুপ নির্ণয় এটি কোন ল্যাব বা ডায়াগনস্টিকে টেষ্ট করলে ১৫০টাকা দিতে হয়।কিন্তু সীতাকুণ্ড মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে এ কর্মসূচির জন্য আমরা সকলে সাধুবাদ জানাই।ভবিষ্যতে এ কাজগুলো অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com