শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ, দুজন আটক

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ, দুজন আটক
১১

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও দুইজন আসামী আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, রবিবার(২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযানে নামে ধর্মঘর বিওপির টহলদল। এসময় ভারতের দিক থেকে কার্টুন হাতে কয়েকজন ব্যক্তি আসলে তাদের ধাওয়া করে বিজিবি। পালানোর সময় ফেলে যাওয়া কার্টুনগুলো থেকে ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়। এ চালানের মূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।এর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।অন্যদিকে ২২ নভেম্বর বিকেলে বিজয়নগরের চন্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা মো. মারুফ আহমেদ (১৯) এবংগাজীপুর জেলার বাসিন্দা মো. জীবন হক (২৪),জব্দকৃত আলু, পিকআপ এবং আসামীদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com