নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ০৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৫৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সুনামগঞ্জ জেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে একটি গতিশীল ও শক্তিশালী নতুন কমিটি গঠনের দাবিতে সরব হয়ে উঠেছেন সংগঠনের তরুণ ও উদ্যমী নেতৃবৃন্দ। জানা গেছে, কেন্দ্রীয় যুবদল ২০১৮ সালের ১লা জুন সুনামগঞ্জ জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেয়, যার পূর্ণাঙ্গ কমিটি তিন মাসের মধ্যেই প্রকাশ করা হয়। কিন্তু সেই থেকে দীর্ঘ ৭ বছর পার হলেও এখনও নতুন আর কোনো কমিটি গঠিত হয়নি। ফলে জেলা যুবদলে নেতৃত্বের শূন্যতা ও স্থবিরতা বিরাজ করছে, যা এক ঝাক তরুণ পদ প্রত্যাশি নেতাদের মধ্যে অপেক্ষমান নেতৃত্ব জটলার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব প্রত্যাশীরা এখন বেশ সক্রিয়।
এদের অনেকেই সাবেক ছাত্রদল নেতা, যাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহ্ ফরহাদ এবং জেলা যুবদলের বর্তমান কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী। তাঁদের দুজনেরই রয়েছে স্বচ্ছ রাজনৈতিক ইমেজ, সাংগঠনিক দক্ষতা, পারিবারিক সুনাম ও সামাজিক গ্রহণযোগ্যতা। এক আলোচনা পর্বে অ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী যুবদলকে গতিশীল করার ওপর জোর দিয়েছেন, তাঁর মতে, যুবদলকে সুসংগঠিত করতে হলে উদ্যমী তরুণদের নেতৃত্বে আনা উচিত, যারা ভবিষ্যতের জন্য দল গঠন ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে পারবে।শিক্ষিত ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে তারা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারে এবং আধুনিক প্রেক্ষাপটে দলের কার্যক্রম পরিচালনা করতে পারে।
যারা দলের জন্য নিবেদিত এবং যেকোনো পরিস্থিতিতে ত্যাগ স্বীকারে প্রস্তুত, তাদের মূল্যায়ন করা উচিত। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী ব্যক্তিদের প্রাধান্য দেওয়া উচিত। এটি দলের সুনাম বৃদ্ধি করবে এবং জনমনে আস্থা তৈরি করবে।কঠিন সময়ে বা প্রতিকূল পরিস্থিতিতে যারা দলের পাশে দাঁড়িয়েছেন এবং সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত। এই ধরনের ব্যক্তিরা দলের প্রতি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।এইভাবে যুবদল গঠন করলে সুনামগঞ্জ জেলা যুবদল আরও শক্তিশালী, কার্যকর এবং গতিশীল হবে।
অন্যদিকে শাহ্ ফরহাদ বলেন, “যেসব উদ্যমী নেতৃবৃন্দ বিগত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে ধারাবাহিকভাবে স্বোচ্ছার ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং যাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা রয়েছে, সেই সাথে সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্বের মূল্যায়নের মাধ্যমে আমরা একটি প্রকৃত শক্তিশালী ও গতিশীল জেলা যুবদল গঠনের প্রত্যাশা করছি।” তরুণ নেতৃত্বের নেতৃত্ব প্রত্যাশার তোড়জোড় ঘিরে জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সময় এসেছে পুরাতন কাঠামো থেকে বের হয়ে নবপ্রজন্মের মেধাবী নেতৃত্বের মাধ্যমে জেলা যুবদলকে আধুনিক, গতিশীল ও কার্যকর রাজনৈতিক সংগঠনে পরিণত করার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com