আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধার সন্মানিভাতার তালিকার অন্তর্ভূক্ত হতে না পারার ক্ষোভে উৎকোচের মিথ্যা দাবী তুলে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করা হচ্ছে মর্মে অভিযোগ ভুক্তভোগী আব্দুস সামাদের।
আব্দুস সামাদ সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের একজন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা।
আব্দুস সামাদ এর অভিযোগ, উপজেলার ছাপরহাটী ইউনিয়নের দক্ষিন মরুয়াদহ গ্রামের মৃত তরফ উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধা না হয়ে ভারতীয় তালিকা নং -৪২২৪৭ ব্যবহার করে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তির আবেদন করে ছিলেন। আবেদনের সাথে মন্ত্রণালয় কর্তৃক MIS-ভুক্তকরণ কাগজ ও সম্মিলিত চুড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকা সংযুক্ত করে ছিলেন। আবেদনটির প্রেক্ষিতে ভাতা প্রদানের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যাদি যাচাই-বাছাই করার সময় কর্তৃপক্ষ দেখতে পান, ভারতীয় নং-৪২২৪৭ ব্যবহার করে আবেদনকারীর নাম MIS-ভুক্ত করা হয়েছে। কিন্তুু ওয়েবসাইটে ভারতীয় তালিকায় বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর নাম রয়েছে। তোফাজ্জল হোসেন গত ২৩/০৯/২০২১ তারিখে মৃত্যু মৃত্যুবরণ করলে উপজেলা প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। উপজেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইমদাদুল হক বাবলু এবং সাবেক আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দু’জনই লিখিতভাবে জানিয়েছেন ভারতীয় তালিকা নং-৪২২৪৭ এর তোফাজ্জল হোসেন এর সাথে ট্রেনিং করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে ছিলেন। এ সব কারণে মোফাজ্জল হোসেন এর সম্মানী ভাতা প্রাপ্তির আবেদন পত্রটির কার্যক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্থগিত হয়ে যায়।
এমনকি প্রতারণা ও জালিয়াতির কারণে মোফাজ্জল হোসেন এর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও রয়েছে। এর পরেও মোফাজ্জল হোসেন উৎকোচের মিথ্যা দাবী তুলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। যা মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত। এ মিথ্যা অপপ্রচারের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com