ইবি প্রতিনিধি: | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। এসময় ত্রিশ জন শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন তারা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এই ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
সিআরসি’র সভাপতি মো. নাজমুল হাসান সভাপতিত্বে এবং নাদির ইসলাম সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সিআরসির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, বর্তমান সাংগাঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে মো. নাজমুল হাসান বলেন, সিআরসি প্রতিষ্ঠালগ্ন থেকে শিশুদের নিয়ে মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশু যেন আনন্দে থাকে। আমরা যতটুকু পেরেছি ততটুকু শিশুদের জন্য উপহার এনেছি। আশা করছি পরবর্তীতে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই উপজীব্যকে সামনে রেখে সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাস ও আশপাশের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা চলেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com