শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“সুস্থ শিক্ষার্থী ছাড়া মেধাবী জাতি গড়া সম্ভব নয়” : — মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“সুস্থ শিক্ষার্থী ছাড়া মেধাবী জাতি গড়া সম্ভব নয়” : — মেয়র ডা. শাহাদাত হোসেন
৪০

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সুস্থ শিক্ষার্থী ছাড়া মেধাবী ও শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব নয়। স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং রোগ প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করবে, যাতে প্রতিটি শিক্ষার্থী একটি সুস্থ ও নিরাপদ শিক্ষাজীবন পায়।”

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, ডা. হোসনে আরা বেগম, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু তালেব বেলাল, এবং স্কুল হেলথ কার্ড পরিচালনা কমিটির সদস্য ইমরানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, অধ্যক্ষ আবুল কাশেম, সুকুমার দেবনাথ, অধ্যক্ষ মাহাফুজুর রহমান, এবং অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরীসহ শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com