আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় ২৪০ লিটার চোলাইমদসহ ৩ কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনীল বাবু (১৮), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১)।
সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্বপার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রিতে জড়িত হাতানাতে ৩ জনকে আটক করা হয়৷ সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়৷ এ অভিযান চলমান থাকবে। পরে মদসহ আটকৃতদের সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com