শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সোনাহাট সেতু পরিদর্শনকালে  দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোনাহাট সেতু পরিদর্শনকালে  দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল
১০১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর সোনাহাট  সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে  তিনি নব নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে যান। এসময় তাঁর সাথে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার সহ প্রশাসনের অন‍্যান‍্য কর্মকর্তা ও সোনাহাট স্থলবন্দরের ব‍্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সোনাহাট বেইলি ( রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে সওজ। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে নির্মাণকাজ করছে। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকার চুক্তিতে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ৪ দফায় সময় ও ব্যয় বাড়িয়ে ৭ বছরেও সেতুর কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর হতে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ৬টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আগামী জুনে কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু কাজের ধীর গতির কারণে স্থানীয়দের ধারণা আগামী জুনে সেতুটি চলাচলের জন‍্য খুলে দেওয়া সম্ভব নয়। তাই সোনাহাট সেতুর কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন নব নির্বাচীত সংসদ সদস্য  আনোয়ারুল ইসলাম। সেতুর কাজ পরিদর্শন শেষে নির্দিষ্ট সময়ের তথা আগামী জুন মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন তিনি।

এবিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর এপ্রোজ রোড় তৈরি হয়েছে। আর পর্ব প্রান্তে জমি অধিগ্রহণ নিয়ে সড়ক বিভাগ ও রেলের মধ্যে আলোচনা চলমান আছে। আশা করি আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com