শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি নেতা হলেন রাজবাড়ির কৃতি সন্তান এসএ সুজন মোল্লা

সোহাগ মিয়া,রাজবাড়ী:   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি নেতা হলেন রাজবাড়ির কৃতি সন্তান এসএ সুজন মোল্লা
৭৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব রিয়াদ শাখা রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের দুঃসময়ে প্রবাস থেকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন রিয়াদে অবস্থানরত সাবেক ও বর্তমান সক্রিয় নেতৃবৃন্দ।

ঘোষিত কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সৌদি আরব রিয়াদ শাখা,রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপি নবনির্বাচিত ৬১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে, উক্ত কমিটিতে,সহ-সভাপতি পদে স্থান পেয়েছে, রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাজিতপুর মোল্লা বাড়ির সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী এস এ সুজন মোল্লা। সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের আন্তরিকতা, দলের সংকটময় সময়ে ভূমিকা এবং প্রবাসে বিএনপির কার্যক্রমকে শক্তিশালী করতে তার অবদানকে বিবেচনায় নিয়ে এ পদে মনোনীত করা হয়েছে।২৭ নভেম্বর, সৌদি আরব বিএনপি রাজবাড়ী জেলার আহবায়ক মো: হোসেন আলী এবং সদস্য সচিব মো: মোতালেব এর যৌথ স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে ৬১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সভাপতি পদে মো: রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান মন্ডল এবং সহ-সভাপতি পদে এসএ সুজন মোল্লা কে মনোনীত করা হয়েছে।দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দিকনির্দেশনায় রিয়াদ শাখা প্রবাসী বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রবাসে দলীয় কার্যক্রমকে গতিশীল, ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।এসময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির মাধ্যমে রিয়াদ প্রবাসী বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে কমিটি ঘোষণার খবর প্রবাসী নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।নতুন দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সৌদি আরব রিয়াদ শাখা,রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপি নবনির্বাচিত ৬১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে, উক্ত কমিটিতে,সহ-সভাপতি পদে স্তান পেয়েছে, রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাজিতপুর মোল্লা বাড়ির সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী এস এ সুজন মোল্লা দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। রাজবাড়ীর মানুষ আর প্রবাসী নেতাকর্মীদের জন্য আরও আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই।”এসএ সুজন মোল্লা সম্পর্কে জানা গেছে, সে মুসলিম পরিবারের একজন সন্তান।

এলাকায় মোল্লাবাড়ি পরিবারের ঐতিহ্য রয়েছে। তিনি একজন শান্ত সৃষ্ট ছেলে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তিনি।দেশেও তিনি বেগম খালেদা জিয়াও শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি অনেক ভালোবাসেন। এসএ সবুজ মোল্লা এ দায়িত্ব পাওয়ায় রাজবাড়ী সদর উপজেলা বাসী খুশি। সবাই আশা করেন ভবিষ্যতে আরও বড় নেতা হন তিনি।তিনি সাক্ষাৎকার বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আসুন আমরা সবাই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। তিনি ভালো থাকলে বেশ ভালো থাকবে।প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

তাছাড়া তিনি আরো বলেন, রাজবাড়ী ১ আসনের গণমানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আসন্ন নির্বাচনে তাকে ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করুন। খৈয়াম সাহেবের দিয়েই শুধু সম্ভব রাজবাড়ী উন্নয়ন করা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com