শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার
(৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, গেল ৪ সেপ্টেম্বর রাতে জেলার সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে দূর সম্পর্কের ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। আমাদের সেই বোন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, গাইবান্ধাসহ সারাদেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী-শিশু নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ফলে বন্ধ হচ্ছে না এমন জঘন্য অপরাধ। তাই অবিলম্বে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেইসঙ্গে সারাদেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান।

ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজা লুনা, ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, সদস্য সচিব জয়নুল ইসলাম, সংগঠক মোখলেছুর রহমান, রাফিয়া জামান মাধুর্য প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com