শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্ত্রীকে তালাক, ২৫ কেজি দুধে গোসল করে স্বস্তি পেলেন যুবক

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীকে তালাক, ২৫ কেজি দুধে গোসল করে স্বস্তি পেলেন যুবক
৩৩

গাইবান্ধায় ‎স্ত্রীকে তালাক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ২৫ কেজি দুধে গোসল করেছে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক। তার এ ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎ শুত্রুবার (১৮ জুলাই) বিকেলে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজার এলাকায়। যুবক হৃদয় মিয়া ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর পূর্বে একই এলাকার বাসিন্দা রিয়া মনি খাতুন (২১) এর সাথে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয় হৃদয় মিয়ার। বিয়ের পর থেকে কিছুতেই থামছিল না তাদের দাম্পত্যকলহ। শান্তির বদলে সংসারে নেমে আসে অশান্তির ছায়া। ‎বৃহস্পতিবার (১৭ জুলাই) উভয়পক্ষের সম্মতিতে বিয়ের বিচ্ছেদ ঘটলে রিয়ার পরিবার মোহরানার পুরো টাকা বুঝে পান। এ পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হৃদয় মিয়া পরদিন শুক্রবার ২৫ কেজি দুধে গোসল করেন। এ সময় মেয়েরা গীত গেয়ে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি করেন। ‎‎ইদিলপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান জানান, স্থানীয়ভাবে এমন একটি ঘটনার কথা শুনেছি। এটি আমাদের সমাজে ব্যতিক্রম এবং কিছুটা বিস্ময়করও বটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com