শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্নাতকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বরিশাল বিশ্ববিদ্যালয় ইশার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ

ববি প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্নাতকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বরিশাল বিশ্ববিদ্যালয় ইশার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ
২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ অনার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। রাজনীতি ও সাংগঠনিক ব্যস্ততার মাঝেও তিনি অনার্সে উজ্জ্বল ফলাফল অর্জন করেছেন।

তিনি মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চতুর্থ বর্ষে জিপিএ ৩.৫৭ এবং সামগ্রিকভাবে (Cumulative GPA) ৩.৫২ পেয়ে অনার্স সম্পন্ন করেছেন।

ছাত্ররাজনীতির পাশাপাশি অধ্যয়নেও সমান মনোযোগী মাসুম বিল্লাহ ২০২৪-২৫ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থান, অভ্যুত্থান পরবর্তী লীগপন্থী ভিসি-বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দেন। দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও তিনি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সরব ছিলেন। তার বিপ্লবী স্লোগান ও সাহসী বক্তব্যের জন্য ইতোমধ্যে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন।

রাজনীতি ছাড়াও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয় মাসুম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবকমিটিতেও ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের অর্জন সম্পর্কে প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন আমাকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সময়ের মূল্য বুঝতে শিখিয়েছে—যার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”

তার এই সাফল্যে ইসলামী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও সহপাঠীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com