শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্পেন প্রবাসী ইউনুস আলী উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পেন প্রবাসী ইউনুস আলী উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট
১১

ফরিদপুরের চরভদ্রাসনের স্পেন প্রবাসী ইউনুস আলীর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা ২০শে সেপ্টেম্বর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বিকাল চার ঘটিকায়  রাজবাড়ী সূর্যসেনা স্পোর্টিং ক্লাব বনাম চরভদ্রাসন প্রভাতী একাদশের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই এবং বিপুল সংখ্যক দর্শক  উপস্থিতিতে ২-১গোলে ওচরভদ্রাসন প্রভাতী একাদশ কে রাজবাড়ী সূর্যসেনা স্পোর্টিং ক্লাব পড়াজিত করে।  চরভদ্রাসন উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুস আলী প্রামাণিকের সহযোগিতায় চরভদ্রাসন ইয়ং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মোঃ আমজাদ প্রামাণিক, এবং বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস।এখানে আরো উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি সম্মেলন  প্রস্তুত কমিটির আহবায়ক  ওয়াহিদুজ্জামান মোল্লা ওউপজেলা বিএনপি সম্মেলন  প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা এবং উপজেলার সম্মেলন প্রস্তুত কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া কর্মীগণ।  আটটি দল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করে।

দ্বিতীয় খেলাটিগত১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকেল চার ঘটিকার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।এ খেলায়  চাঁদপুর স্পোটিং ক্লাব ওচতর হারুন যুব সংঘ স্পোটিং একাদশ ৫-১কে গোলে চাঁদপুর স্পোটিং ক্লাব চর চাঁদপুর স্পোটিং ক্লাব বিজয়ী হয়। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। উদ্বোধনী খেলায় কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী ৪-১ গোলে ঢাকা ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে জয়ী হয়।   শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তৃতীয় খেলাটি ১৬ই সেপ্টেম্বর বিকেল ৪ঘটিকায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।খুলনা নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাদশ ১-২গোলে নগরকান্দা কুঞ্জ নগর বাজার যুব সংঘ একাদশ গোলে জয়ী হয়। চতুর্থ খেলাটি ২০শে সেপ্টেম্বর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে রাজবাড়ী সূর্যসেনা স্পোর্টিং ক্লাব ওচরভদ্রাসন প্রভাতী একাদশের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই এবং বিপুল সংখ্যক দর্শক  উপস্থিতিতে ২-১গোলে ওচরভদ্রাসন প্রভাতী একাদশ কে পড়াজিত করে।

প্রথম সেমিফাইনাল খেলাটি চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব বনাম কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাদশের মধ্য চর ভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।  দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি খুলনা নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাদশ বনাম রাজবাড়ী সূর্য সেনা স্পোটিং ক্লাবের মধ্য অনুষ্ঠিত হবে।  খেলাগুটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যাও দিদারুল হোসেন সেন্টু মাস্টার, এবংচরভদ্রাসন হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর মোল্লার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক কর্মী  বিভিন্ন সেবার মাধ্যমে টুর্নামেন্টের প্রতিটি খেলার বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে  চরভদ্রাসন উপজেলা বাসিকে সাময়িক বিনোদন দিয়ে যাচ্ছে। টুর্নামেন্টের প্রধান রেফারি ছিলেন ফাহিম আহমেদ,  ফেরদৌস আহমেদ, মিনাল বিশ্বাস, আসাদুল হক, নাসির হোসেন রুবেল আহমেদ ।  সুন্দর বাচন ভঙ্গির ধারাভাষ্য দেন মোজাফ্ফর হোসেন জাফর ও মোঃ নজরুল ইসলাম।সাজ্জাত হোসেন সাজু,

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com