তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ, চট্টগ্রামঃ | শনিবার, ০১ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
২০১৭ সালে প্রতিষ্ঠিত স্বপ্নবিলাস বিদ্যানিকেতন গ্রামে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। দীর্ঘ আট বছর পর, ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি সংগঠনটির নতুন গঠন তন্ত্র প্রণয়ন করা হয় এবং কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন আদনানুর রশিদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার তাসিন।
মোট ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়ন করতে কাজ করবেন। এই নতুন কমিটি সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করবে এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com